• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল ও বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল।

সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষকণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আকবার হোসেন, আইডিয়ালের সুব্রত কুমার বাছাড় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সবশেষে ৯টি সমবায় সমিতি লিমিটেডের সভাপতিদের ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ