• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

রিপোর্টার: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“কাজী হঠাও ধানের শীষ বাঁচাও” ও “আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি” সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল মিছিলটি করিম সুপার মার্কেট থেকে শুরু হয়ে কুল্যার মোড় ও ব্যাংদহার মোড় হয়ে পুনরায় করিম মার্কেটে গিয়ে শেষ হয়। শফিকুল ইসলাম ও ফিরোজ আহমেদ জর্জের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জহির উদ্দীন, আঃ ওহাব, মেম্বার ইব্রাহিম হোসেন, রফিকুজ্জামান বকুল, ফারুক হোসেন, শওকত হোসেন ও রফিকুল ইসলাম রফি, শাহরিয়ার জামান, জুলফিকর আলী জুলি। সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ