• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে এ অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।

জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি। তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে। এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব।

সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে।

এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ