• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

রিপোর্টার: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন, গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি পড়েছি তারা অস্ত্রসহ অন্যান্য জিনিস (পারমাণবিক) তৈরি করছে। যদি তারা তা করে থাকে, তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয়, বরং সম্ভবত ভিন্ন কোনো স্থাপনা ব্যবহার করছে।’

তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে, কি করছে। তবে আমি আশা করি তারা এটা করবে না, কারণ আমরা আমাদের বি-২ বিমানের জ্বালানি নষ্ট করতে চাইনা। এটি ৩৭ ঘণ্টার একটি লম্বা যাত্রা।’

সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প।

এর মধ্যেই চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান।

তথ্যসূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ