• আজ- শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ
বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, সাবেক ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা নিতে পারবেন না সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফিরলেন শান্ত টানা ৪ ইনিংসে ফিফটির দেখা পেলেন মুমিনুল পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে? ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০ ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড দুই ইউপি চেয়ারম্যান ও তিন সচিবের দাবী ঘুষ নয়, স্ট্যাম্প ক্রয় সংক্রান্ত মোস্তাফিজুরকে নগদ অর্থ প্রদান করা হয় কালিগঞ্জে সরকারি অর্থে ব্যক্তিগত জমিতে সিসি ঢালাই! বাধা দেওয়ায় মেম্বরসহ তার ছেলেদের উপর হামলার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থকদের বিরুদ্ধে গৃহীত সরকারি পদক্ষেপের বিরোধিতা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন সংসদ সদস্য হলেন— আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহারাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থন করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন তারা।

সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ নীতিমালা মেনেই এই তিন এমপির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে এই বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ