• আজ- রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলা: ট্রাম্প

রিপোর্টার: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, ইরান যদি ‘দুর্ব্যবহার’ বা ‘খারাপ কিছু’ করে, তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।’

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য,‘তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা জানেই না তাদের নেতা কে।’

ইরানের পাঠানো প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, তিনি তা পর্যালোচনা করছেন।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ