• আজ- বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ: মিটার ও মটর জব্দ সাতক্ষীরায় স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন: অনুপস্থিত ১৩ দেবহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরার সুন্দরবনে ৪২ টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ইরানের নিবেদিতপ্রাণ কন্যারা’ (ডিভোটেড গার্লস অব ইরান) শীর্ষক এই র‍্যালিতে অংশ নেন হাজার হাজার নারী ও তরুণী। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে সরকারপন্থীদের এই ধরনের বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর সিএনএনের।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী নারীরা হাতে বন্দুক ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের জানান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া জোহরা ইলখান নামের এক নারী বলেন, আমরা যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। আমরা তাদের হুমকি বা হামলাকে ভয় পাই না। তারা যদি আমাদের শর্ত মেনে মাথা নত করে আলোচনায় আসে, তবেই আমরা বসব। প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে চলব।

এই বিক্ষোভ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে আলোচনার কথা ভাবছে। তবে রাজপথের এই উত্তাপ ইঙ্গিত দিচ্ছে যে, সাধারণ মানুষের মধ্যে এখনো চরম ক্ষোভ বিরাজ করছে।

বিশ্লেষকরা বলছেন, সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হলেও সরকারপন্থীদের এই সমাবেশগুলো রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’-এর তথ্যমতে, গত জানুয়ারি মাসেই সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত ও আটক হয়েছেন।

খামেনির মৃত্যুর পর থেকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সরকারের প্রতি অনুগতদের রাজপথ দখল, অন্যদিকে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন—সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে পারস্য উপসাগরের এই দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ