• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিলেন মার্কিন সিনেটর

রিপোর্টার: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার স্যান্ডার্সের এই বিবৃতিটি জাতিসংঘের তদন্ত কমিশনের একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশের একদিন পর এলো।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে। তিনি বলেন, হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য- ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।

ডেমোক্র্যাট শিবিরের প্রভাবশালী এই নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থীই প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা বললেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগেই একই দাবি তুলেছিলেন।

জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা হলো- কোনও জাতিগত, বর্ণ, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কর্মকান্ড”। অর্থাৎ, শুধু যুদ্ধের আইন ভঙ্গ নয়, বরং ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে, যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি।

এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট। ভেরমন্ট অঙ্গরাজ্যের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন, “এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরায়েলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ