• আজ- মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
মারামারির মামলায় কোলের শিশুকে নিয়ে কারাগারে মা, কারা ফটকে রেখে গেলেন আরও দুই সন্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই পরিবারে চলছে শোকের মাতম বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান ইসরায়ালি ড্রোন হামলায় লেবাননে সাতক্ষীরার ২ যুবক নিহত সাতক্ষীরার চাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার সময় এসিল্যান্ডের হানা ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত: সাতক্ষীরায় বাড়ি বলে দাবি পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু কালিগঞ্জে সাজিদা হত্যা ও পিতার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত: সাতক্ষীরায় বাড়ি বলে দাবি

রিপোর্টার: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক।

সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে আজ সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশিদের নাম বা পরিচয় কিছু জানায়নি তারা। নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে উল্লেখ করেছে লরিয়েন্ট টুডে।

 

স্থানীয় একটি সূত্র দাবি করেছেন নিহত দুইজনের নাম শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তবে সাতক্ষীরার কোথায় বাড়ি নির্দিষ্ট করে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে এ দাবির কোন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে গতকাল এ হামলা চালানো হয়।

 

ইসরায়েলি হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তারা আজও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।

 

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা এটি অমান্য করে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করতে থাকে। এর পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধাদেরও টার্গেট করে তারা। জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালায়।

 

সূত্র: লরিয়েন্ট টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ