• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

এলাকার উন্নয়নে আপনাদের কর্মী হয়ে থাকতে চাই- হাবিবুল ইসলাম হাবিব!

রিপোর্টার: / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকার উন্নয়নে আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে সে প্রমান আমি রেখেছি।
বৃহস্পতিবার (১১সেপ্টম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।
তিনি বলেন, জালালপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগত স্বৈরশাসকের সময়ে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটু কে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আগামী সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আমি বিগত দিনে ব্যাপক উন্নয়ন করেছি। এই এলাকায় উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে হবে। সাথে সাথে দলের প্রতিটি কর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে। সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।
দলের নেতা কর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো অনিয়ম দূর্ণীতির সাথে জড়ানো যাবে না। আজ থেকে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে।
অনুকুল চন্দ্র সৎ সঙ্গ মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার সোহারাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব আল-আমীন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এম ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সরদার সোহারাব হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ