• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

কোরেক্সসহ ভোমরার আলোচিত হালিম মাস্টারসহ সহযোগী আটক

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা এলাকার পুরাতন মাদক স¤্রাট আলোচিত মাদক ব্যবসায়ী আরশাদ আলী ওরফে (ভদুর) জামাতা ও আলোচিত মাদক কারবারি শামিম হোসেনের বোনাই হালিম মাস্টার ও তার সহযোগী রাশিদুলকে ৫ বোতল কোরেক্স সহ আটক করেছে ডিবি পুলিশ ।
শনিবার ২০ সেপ্টেম্বর রাতে ভোমরা স্থলবন্দরের একটি সার্ভিসিং সেন্টারের পিছন থেকে মাদক বিক্রির সময় তাদেরকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

ডিবির পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে ও এসআই হেমায়েত, কনস্টেবল ফিরোজ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা বন্দরের একটি সার্ভিসিং সেন্টারের পিছনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির সময় হালিম মাস্টার ও তার সহযোগী রাশিদুল ইসলামকে ৫ বোতল কোরেক্সসহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্লা জানান, আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সদর থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা করেছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ