• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গাজায় স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার: / ৬০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা সিটিতে উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল বলছে, নিহত ওই সেনা হলেন- সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) মাইকেল মরদেখাই নাখমানি (২৬)। তিনি দিমোনার বাসিন্দা এবং টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পসের ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

স্নাইপার হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন ইসরাইল ও হামাসের প্রতিনিধিরা মিশরে আলোচনার মাধ্যমে গাজায় হামাসের হাতে আটক সব বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ