• আজ- শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ
বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, সাবেক ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা নিতে পারবেন না সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফিরলেন শান্ত টানা ৪ ইনিংসে ফিফটির দেখা পেলেন মুমিনুল পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে? ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০ ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড দুই ইউপি চেয়ারম্যান ও তিন সচিবের দাবী ঘুষ নয়, স্ট্যাম্প ক্রয় সংক্রান্ত মোস্তাফিজুরকে নগদ অর্থ প্রদান করা হয় কালিগঞ্জে সরকারি অর্থে ব্যক্তিগত জমিতে সিসি ঢালাই! বাধা দেওয়ায় মেম্বরসহ তার ছেলেদের উপর হামলার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী কে এই চন্দ্রনাথ রথ?

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ একসময় ভারতীয় বিমানবাহিনীর সদস্য ছিলেন। বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের লাইভ অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জিততে চন্দ্রনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বহু বছর ধরে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ৪০ বছর বয়সি চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাড়ি চণ্ডীপুর এলাকায়। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। প্রথমে বায়ুসেনাতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই চাকরি তিনি বেশিদিন করেননি। ছোট থেকেই আধ্যাত্মিক পথে এগানোর ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা সফল হয়নি। বায়ুসেনার চাকরি থেকে স্বেচ্ছাঅবসর নিয়ে একটি কর্পোরেট সংস্থায় যোগ দেন। চন্দ্রনাথের পরিবারের সঙ্গেও দীর্ঘদিনের রাজনীতির যোগ রয়েছে। পরিবারের সবাই একটা সময় তৃণমূল করতেন।

এখন চন্দ্রনাথের মা হাসি রথ বিজেপিতে রয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ সময় কাজ করছিলেন চন্দ্রনাথ। ২০১৯ সালে যখন চন্দ্রনাথ জলসম্পদ দপ্তরের মন্ত্রী হন সেই সময় চন্দ্রনাথ তার আপ্তসহায় ছিলেন। সেই সময় থেকে একেবারে ছায়াসঙ্গী হিসাবে কাজ করে যাচ্ছিলেন চন্দ্রনাথ। বিরোধী দলনেতা হিসাবে যখন শুভেন্দু দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই সময় তার দপ্তরের সমস্ত কাজ চন্দ্রনাথ দায়িত্ব নিয়ে সামলেছিলেন।

বুধবার রাতে একটি বাইকে তার গাড়ি অনুসরণ করে এগিয়ে আসে দুর্বৃত্তরা। মধ্যগ্রাম এলাকার একটি বিরিয়ানির দোকানের সামনে গাড়ির কাচ ওঠানো থাকা অবস্থাতেই তাকে গুলি করা হয়। এ সময় চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি লাগে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে। তিনি স্পট ডেড। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তার হাতে এবং পেটে গুলি লেগেছে।

দুজনকে প্রথমে ভিভা সিটি নামের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আহত চালককে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ