• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: চারটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনগুলো আগে থেকেই ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিসেবে পরিচিত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এসব সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে তারা মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এবার সেসব প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করা হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, চারটি সংগঠন হলো- হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া ও কাতায়েব আল-ইমাম আলি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চার গোষ্ঠী আগেও ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত ছিল। এর মধ্যে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেও একই তালিকায় ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান-সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করছে। তারা একাধিকবার বাগদাদের মার্কিন দূতাবাসে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তিনি অভিযোগ করেন, নিজেদের সরাসরি সম্পৃক্ততা গোপন করার জন্য এই গোষ্ঠীগুলো প্রায়ই ভুয়া নাম ব্যবহার করে অথবা প্রক্সি বাহিনী গঠন করে হামলা চালায়। এভাবে তারা আঞ্চলিক অস্থিরতাকে আরও জটিল করে তুলছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ