• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার: / ৪৯৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।

স্থানীয় মিজানুর রহমান জানান, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছের পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি তার ছিল। গাছের পাতা কাটার সময় অসাবধানবশত বিদ্যুৎ তারটি তাঁর গায়ে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ