• আজ- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

তালায় বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে তালা মহিলা কলেজে উক্ত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের কন্যা কানেতা ইয়া লাম লাম অরনী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।

এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি’র নির্বাচনী পোলিং এজেন্টেদেরকে নির্বাচনী আচরণবিধিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ