• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬ লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

তালা সদরে নাগরিক সভায় উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি মনোনীত প্রার্থী হাবিবের

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ” এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারী) সকাল ১১টার তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর পরিচালনায় উত্তরন পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, তালার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি সারা জীবন পাশে থাকবো। অনুষ্ঠানে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভার প্রস্তাবনাকে তিনি সমর্থন ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণের দিলিপ সানা।

আরও উপস্থিত ছিলেন বি এনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাস পরিচালক ইমান আলী,জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ মালেক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার , অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু,সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,সাধারন সম্পাদক ফারুখ জোয়ার্দার,যুব দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আাশা, মীর জিল্লুর রহমান, উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, উন্নয়ন কমিটির সদস্য রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন, ডাঃ জাকির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ