• আজ- মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার সুন্দরবনে বনজীবী নিহতের ঘটনায় ফরেষ্ট অফিস ভাঙ্চুর, আহত-৫: বিজিবি মোতায়েন তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন: মাঠে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন শ্যামনগরে সরকারি কাজে চাঁদা দাবীর অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে: প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কলারোয়ায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পাকিস্তানকে আবারও ‘শাসাচ্ছেন’ লিটন, চালকের আসনে বাংলাদেশ বিশ্বকাপের ঠিক আগে যেন ২০২২ এর ফর্মে মেসি ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান

ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক উত্তেজনার পারদ চড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। ইসরাইলের সঙ্গে আবু ধাবির ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে সংযম দেখালেও তাদের এই ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইসনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রভাবশালী নীতি-নির্ধারক ও ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর বর্তমান সেক্রেটারি মোহসেন রেজায়ি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, তেহরান এখনো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমিরাতের মনে রাখা উচিত, ইরানের ধৈর্যের দেয়াল ভেঙে পড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

মোহসেন রেজায়ি সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা ধরনের যোগাযোগ এবং লেনদেন চলছে। তবে আমিরাতের প্রতি আমাদের পরামর্শ থাকবে—তারা যেন কোনোভাবেই ইসরাইলের কোনো ফাঁদ বা ষড়যন্ত্রের অংশ না হয়ে ওঠে।

সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের এই শীর্ষ কর্মকর্তার বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের প্রভাব বৃদ্ধির ব্যাপারে তেহরান যে কোনোভাবেই আপস করবে না, এই বার্তার মাধ্যমে আমিরাতকে সেটিই স্মরণ করিয়ে দিল ইরান।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ