• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘নতুন হরমুজ রুট নিয়ে একমত হওয়ার দ্বারপ্রান্তে ইরান-ওমান’

রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক রুট স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা বেশ ভালোভাবে এগিয়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর অর্থ এই নয় যে কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, প্রণালির মধ্য দিয়ে বিদ্যমান রুটগুলোকে নতুন রুট দিয়ে প্রতিস্থাপন করা হবে এবং বিশেষজ্ঞরা বর্তমানে এর মানচিত্র নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, অবশ্যই, এর মানে এই নয় যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই জলপথ পুনরায় চালু করা আরও বেশ কয়েকটি শর্ত পূরণের ওপর নির্ভরশীল, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে।

ওমানের সঙ্গে এই আলোচনাকে সম্পূর্ণ কারিগরি এবং আইনি বলে বর্ণনা করেছেন আরাগচি। এর লক্ষ্য হলো ১৯৬৮ সালে প্রথম প্রতিষ্ঠিত হওয়া সামুদ্রিক রুটগুলো নতুন করে নির্ধারণ করা।

তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধ এই রুটগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে এবং ইরান ও ওমানের বিশেষজ্ঞরা বর্তমানে এই কাজটি চালিয়ে যাচ্ছেন। রুটগুলো একবার নির্ধারিত হয়ে গেলে, প্রণালিটি যখন পুনরায় খোলা হবে তখন সেগুলো ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ