• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা

রিপোর্টার: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে।

মার্কিন সেনারা একাধিক নির্ভূল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।

ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”

যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়া খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থিদের মধ্যেও আলোচনা হচ্ছিল।

তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলেছে, তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে।

আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।

ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত।

ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ