• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোর্টার: / ৪৮০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মহড়া ও আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুর্যোগ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সুশীলন’র উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বাবলু রেজা প্রমুখ।

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ