• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার নেওয়ার সময় ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এসময় ওই ভারতীয় নাগরিকের কাছ  ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির শাহ গোলাম হোসেন ভারতে মুম্বাই শহরের বাসিন্দা। আজ সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সাতক্ষীরা -৩৩ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য  হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তাঁর মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটে স্বর্ণের বার  উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৮১৩. ৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ