• আজ- রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০

রিপোর্টার: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে অংশগ্রহণ শেষে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা চারা বটতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরাগামী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল খালেক (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ কর্মসূচি শেষে বাসটি যাত্রীদের নিয়ে ফেরার পথে তালার কুমিরা চারা বটতলা এলাকায় পৌঁছায়। এ সময় সড়কে থাকা এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ঘটনাস্থলে হাজির হন সাতক্ষীরা—১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ,সাতক্ষীরা—২ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধাক্ষ্য শহিদুল ইসলাম মুকুল। তাঁরা দুর্ঘটনাস্থলের পরিস্থিতি ও উদ্ধার কার্যক্রমের খেঁাজখবর নেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় বাসে থাকা আহত ১০—১২ জনকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ