• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (মনি)-এর বসত বাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল। থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়।

 

এ সময় মৃত জোহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।পরে আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্যসহ পুলিশ কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে সোমবার (২ নভেম্বর ) বেলা ২টায় মামলা নং-০১/২৪৮ দায়ের করেন।

 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকদ্রব্য উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ