• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার: / ৩৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ জোহর আলিপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি শুধু বিএনপিরই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তার দ্রুত আরোগ্য লাভ আমাদের সবার প্রত্যাশা।” তিনি আরও বলেন, “দেশব্যাপী নেতাকর্মীসহ সাধারণ মানুষও তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।”

এসময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ