• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বেগম জিয়া’র সুস্থতা কামনায় সাতক্ষীরার জানের ছদকাহ হিসেবে পশু কোরবানি

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আশাশুনিতে দোয়া মাহফিল ও আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে খাসি ছাগল কোরবানি করা হয়েছে।

উপজেলার গুনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সোমবার বাদ আছর উক্ত দোয়া মাহফিল ও পশু কোরবানির আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।

দোয়া মাহফিলে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দীন নিজেই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এবং বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রুপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রুপকার বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহতায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ