• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বৈঠকের কথা অস্বীকার করল ইরান, তবুও কাতারের পথে মার্কিন দূত

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: কাতার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।  বর্তমানে কাতারের রাজধানী দোহার পথে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে।  যদিও দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান।

সিএনএনের খবরে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, উইটকফ দোহার উদ্দেশে রওনা হয়েছেন। তবে তিনি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সোমবার ট্রাম্প বলেন, মঙ্গলবার (৩০ জুন) দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, সাম্প্রতিক পালটাপালটি হামলার পরও সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

তবে ইরান সোমবার জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই।

তেহরানের ভাষ্য, এখন তাদের প্রধান লক্ষ্য সমঝোতা স্মারকের বাস্তবায়ন; চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাওয়া নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ