• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টার: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: রানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান। খবর মেহের নিউজ এজেন্সির।

নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সফরকালে পেজেশকিয়ান ব্রিকস নেতাদের মূল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেবেন। এ ছাড়া ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে ব্রিকস নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেবেন তিনি।

ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন পেজেশকিয়ান। তেহরান ছাড়ার আগে তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের প্রেসিডেন্ট জানান, বর্তমানে ব্রিকসের সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং নতুন ১০টি সদস্যকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ