• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।

বুধবার রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ৬.৭ মাত্রার ভূমিকম্প, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণ যায়।

২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগান প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ