• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

রিপোর্টার: / ৩৫০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। অস্ট্রেলিয়ান পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।

দ্য ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন।

তদন্তকারী দলটি দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি করবেন, বিমানটির ধ্বংসাবশেষ ও ক্ষতি পরীক্ষা করবেন। তারা প্রয়োজনীয় অংশগুলো সংগ্রহ করে আরও বিশদ বিশ্লেষণ করবেন। স্থানীয় সময় রোববার সকালে ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

তবে অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি।

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে ব্যুরো এটিএসবি জানায়, ‘সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হন।’ বিস্তারিত খোঁজ করার জন্য দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে এটিএসবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ