• আজ- রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ ট্রেজারি বিল ও বন্ড বিক্রি: সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

মারা গেছেন নায়িকা জয়শ্রী কবির

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী।

তার স্বামী প্রয়াত চিত্রপরিচালক আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মামী জয়শ্রী কবির গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ জয়শ্রী মূলত ভারতের কলকাতার অভিনেত্রী ছিলেন।

১৯৫২ সালে কলকাতায় তার জন্ম। সেখানেই বেড়ে ওঠা। ১৯৬৮ সালে হয়েছিলেন ‘মিস ক্যালকাটা’। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন জয়শ্রী।

ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা আলমগীর কবির ১৯৭৪ সালে তার ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য জয়শ্রী রায়কে বাংলাদেশে নিয়ে আসেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। এ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সঙ্গে ডিভোর্সের পর ১৯৭৫ সালে আলমগীর কবির বিয়ে করেন জয়শ্রীকে। বিয়ের জন্য সনাতন ধর্ম ত্যাগ করে হন মুসলিম। তখন থেকেই তার নাম জয়শ্রী কবির। এরপর থেকে প্রায় একযুগ ঢাকাই সিনেমায় অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রুপালি   সৈকতে’  (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।

তবে আলমগীর কবিরের সঙ্গে তার বিয়ে খুব বেশিদিন টেকেনি। জয়শ্রীকে আলমগীর কবির মারধর করতেন বলেও সেসময় অভিযোগ করেছিলেন অভিনেত্রী। এতে নিজ দেশ ও ধর্ম ত্যাগ করা জয়শ্রীর মধ্যে হতাশাও ছিল বেশ। আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমে পাড়ি দেন কলকাতায়। সেখান থেকে পরে চলে যান লন্ডনে। এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতাও করেছেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র সন্তান লেনিন সৌরভকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন এ অভিনেত্রী।  আজ থেকে প্রায় এক দশক আগে এ অভিনেত্রী ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এদেশে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ