• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মালিককে গুলি করে আহত করল কুকুর

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: কুকুরের গুলিতে আহত হলেন তার মালিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এই তথ্য দিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৩ মিনিটে গুলিবিদ্ধ একজন মানুষের খবর আসে। ৫৩ বছর বয়সী এই মানুষটির পিঠে গুলির আঘাত ছিল। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ঘটনাস্থলে যাওয়ার পর কর্মকর্তারা জানতে পারেন যে একটি কুকুর ‘বিছানায় লাফিয়ে উঠলে বন্দুকটি থেকে গুলি ছুটে যায়।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পায়। তখনো তার জ্ঞান ছিল। তিনি পুলিশকে বলেন যে ঘটনার আগে তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন। বন্দুকটি ছিল একটি শটগান। তিনি বন্দুকটি বিছানায় রাখেন। এরপর তিনি বিছানায় বসেন। তখন তার একটি কুকুর বিছানায় লাফ দেয়। এতেই ঘটে ঘটনাটা।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ও তার ছেলে ছাড়া আর কেউ ছিল না। বাড়িতে আরও দুটি কুকুর ছিল। ছেলেটি তখন একই ঘরে ছিল না।

পরে চিকিৎসাকর্মীরা এসে আহত মানুষটিকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় যে তিনি হাসপাতালে পৌঁছানোর পরই ‘অস্ত্রোপচার করা হয়’। হাসপাতাল জানায় যে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ হয়েছে। তাকে বুধবার বা বৃহস্পতিবার আরেকটি অস্ত্রোপচার করতে হবে।

তার আঘাতের বর্তমান অবস্থা জানা যায়নি। পুলিশ এও জানায় যে ঘটনাটি আপাতত দুর্ঘটনা মনে হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে।

সূত্র- নিউইয়র্ক টাইমস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ