• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মুক্তি পেয়েই ২৩ বছর অপেক্ষায় থাকা সেই নারীকে বিয়ে ফিলিস্তিনির

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পান ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এদেরই সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু বকর।

তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরাইল। বহু বছর বন্দি থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন।

শুধু তা-ই নয়, মিশরের রাজধানী কায়রোতে পোঁছে বিয়েও করেছেন।

তবে সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হলো- নববধূ হলেন সেই নারী, যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবেই ২৩ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর।

কিন্তু সেই তালাক একপ্রকার মানেননি ওই নারী। ২৩ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।

সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর আকরাম আবু বকর কায়রোতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেছেন।

২৩ বছর আগে তিনি নিজেই স্ত্রীকে তালাক দিয়েছিলেন, যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়।

কিন্তু ওই নারী তার স্বামীকে ভুলে যাননি; অবিচল ভালোবাসা নিয়ে জীবনের ২৩টি বছর কাটিয়ে দিয়েছেন তার ফিরে আসার আশায়। অবশেষে আকরাম আবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান।

ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরাম আবু বকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরাইলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন।

অনুপম পুনর্মিলনের এই ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির দিনে একযোগে ঘটে, যা ফিলিস্তিনিদের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ