• আজ- শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের সফলতায় দোয়া সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি জড়িত থাকার কথা স্বীকার করেও জামিন পেলেন সেই দিপু হত্যার আসামি বিশ্লেষণ: অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে হরমুজ প্রণালিতে নৌ অবরোধে কয়টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আল জাজিরার প্রতিবেদন: ইরানের ১০,০০০ কোটি ডলারের জব্দ সম্পদ কোথায় রাখা আছে? যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান সাতক্ষীরায় ১ লাখ ৭৭ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের

রিপোর্টার: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে।’

গুও জিয়াকুন আরও বলেন, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময়ই সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে এবং এ ধরনের রপ্তানি দেশটির আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রথম ঘোষণায় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে এই সতর্কবার্তা মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেওয়া।

রোববার ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মারিয়া বার্টিরোমোর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে চীন এই তালিকায় থাকবে কিনা—তিনি জবাবে বলেন, থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ