• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে কোনো ধরনের সেনা পাঠালে বা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে পা বাড়ালে দক্ষিণ কোরিয়াকে বড় ধরনের মূল্য চোকাতে হবে বলে খোলাখুলি হুমকি দিয়েছে ইরান।

তেহরানের সাফ কথা—এই অঞ্চলে কোনো রকম সামরিক পা বাড়ালে তাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের পক্ষে সরাসরি সমর্থন হিসেবে ধরে নেওয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন।

তবে হুমকির পাশাপাশি তিনি সম্পর্কের ইতিহাসও মনে করিয়ে দেন। তিনি জানান, দীর্ঘ ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের বেশ ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব রয়েছে, যা তেহরান সবসময় সম্মান করে এসেছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ছাড় দিতে নারাজ ইরান। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে তাদের দেশের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে, ইরান এখন তার বিরুদ্ধে লড়াই করছে। এমন কঠিন সময়ে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর কিংবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে সেনা পাঠায়, তবে ইরান ধরে নেবে সিউল সরাসরি যুক্তরাষ্ট্রের অপরাধকে সমর্থন দিচ্ছে।

ইরানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, বিশ্বের কোনো আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল দেশ যুক্তরাষ্ট্রের হুমকিতে পড়ে অন্য একটি দেশের ওপর অন্যায় হামলায় জড়িয়ে পড়তে পারে না। তাই যুক্তরাষ্ট্র যা-ই বলুক না কেন, সিউল যেন এই যুদ্ধে না জড়ায়—এমনটাই মনে করিয়ে দিল তেহরান।

সূত্র: মেহের নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ