• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি

রিপোর্টার: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোউ জিয়াকুন বলেছেন, তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া। এই তৎপরতা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘এক চীন’ নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে।

চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ