• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বৃহস্পতিবার

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফের বৈঠকে বসতে পারে।  দুই দেশের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন  তেহরান তার শর্ত মানতে প্রস্তুত, তবে তিনি শিগগিরই সরাসরি (সশরীরে) আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি ২১ এপ্রিল শেষ হওয়ার আগেই ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান নতুন করে মুখোমুখি আলোচনার বিষয়টি বিবেচনা করছে।

মার্কিন এই সংবাদ সংস্থাটিকে তিনটি সূত্র জানিয়েছে, নতুন দফার আলোচনার বিষয়ে এখনো আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যেই এ বিষয়ে সম্মত হয়েছে।

একই সংখ্যক প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন দফার আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদ ও জেনেভা নিয়ে আলোচনা চলছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে তা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ওপক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ‘

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান কিছুটা যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে এগিয়েছে। তবে আলোচনাকে এগিয়ে নিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরই রয়েছে।

ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি শুধু বলব না যে সবকিছু ভুল হয়েছে। আমি এটাও মনে করি অনেক কিছু ঠিকভাবেই হয়েছে। আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। ‘

তিনি আরও বলেন, ‘তারা আমাদের অবস্থানের দিকে এগিয়েছে, তাই আমরা বলতে পারি কিছু ইতিবাচক ইঙ্গিত ছিল। তবে তারা যথেষ্ট দূর এগোয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ