
সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আমি আপনাদের লোক এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার দ্বারা কোনো শিক্ষক ক্ষতিগ্রস্থ হবে না। নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগেও যখন জনপ্রতিনিধি ছিলাম তখন তালা উপজেলায় শিক্ষকদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি এবং এমপিওভুক্ত করেছি। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান থেকে এক টাকাও নেইনি। আমি পাটকেলঘাটাকে উপজেলাসহ সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা কুমিরা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা কলেজ সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোশাররফ হোসেন ও প্রভাষক মোস্থফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মৃনাল কান্তি রায়, সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্থফা, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ সুনাতন দাস প্রমুখ।
এসময় তালা উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।