• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

শ্যামনগরে অভিযানের খবরে প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টারে তালা দিয়ে পলায়ন

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ এবং ত্রুটিযুক্ত প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে পৌর সদরের মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান পরিচালিত ভ্রাম্যমান আদালত কাগজপত্রের ত্রুটি থাকায় শ্যামনগর প্যাথলজি ও ফাতেমা ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করেন। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে শ্যামনগর সায়েন্সল্যাব নামে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী মানব কল্যাণ ডায়াগনষ্টিক সেন্টার, আল মদিনা ডায়াগনষ্টিক এবং বিসমিল্লাহ প্যাথলজি সেন্টারে তালা লাগিয়ে দিয়ে মালিকরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসাইন জানান, সাধারণ স্বাস্থ্য সেবার নামে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানকে কাগজপত্রসহ স্বাস্থ্য সেবার মানের দিক থেকে সব শর্ত পুরণ করে ব্যবসা করতে হবে। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার কথা জানান তিনি।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ