• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

শ্যামনগর ছাত্রদল আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রিপোর্টার: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: চাঁদা না পেয়ে প্রতিপক্ষের বসতবাড়ি ও চিংড়ি ঘেরে হামলাসহ ভাংচুর এবং লুটপাটের অভিযোগে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের দক্ষিণ ধুমঘাট গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুর রশিদ বাদি হয়ে সাতক্ষীরার বিজ্ঞ দ্রুত বিচার আদালতে উক্ত মামলাটি দায়ের করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে আর্জি উপস্থাপনের পর বিচারক সোমবার মামলাটি (সিআর ৫১/২৫) গ্রহণপুর্বক শুনানীর জন্য ১৬ নভেম্বর পরবতী দিন ধার্য্য করেছেন। শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু উপজেলার আবাদচন্ডিপুর মুনসুর সরদার গ্যারেজ এলাকার ডাঃ লুৎফর রহমানের ছেলে। মামলায় শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের হাবিবুর রহমান গাজী, ইমরান হোসেন, নাইম ও অন্তাখালী গ্রামের এবাদুল গাজীসহ অজ্ঞাত নামীয় পাঁচ/ছয় জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে জমি-জমা নিয়ে পুর্ব বিরোধের জেরে আব্দুর রশিদের শীলতলা ধুমঘাট এলাকার ভোগদখলীয় সম্পত্তি জবরদখলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল প্রতিপক্ষ। একপর্যায়ে উক্ত সম্পত্তিতে চিংড়িঘের পরিচালনা করার শর্তে তারা আব্দুর রশিদের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তবে চাঁদা না পেয়ে গত ২১ সেপ্টেম্বর ছাত্রদল আহবায়ক আবুর নেতৃত্বে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা করে। একপর্যায়ে নগদ ৮০ হাজার টাকা লুটসহ ঘরের ছাউনি ও মটর সাইকেল ভাংচুরের পাশাপাশি ঘর থেকে জিনিসপত্র বাইরে এনে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে চিংড়িঘেরে হামলা চালিয়ে আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করে।

বাদি আব্দুর রশিদের ভাষ্য থানায় মামলা করতে না পেরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। আসামীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারনে মামলা দায়েরের পর থেকে পরিবারের সদস্যসহ তাকে নানাভাবে হুমকি ধমকী দেয়া হচ্ছে। এমনকি একজন স্বাক্ষীর বোনকে হুমকি দেয়া হয়েছে। ফলে তিনি থানায় সাধারণ ডায়েরী করবেন।

মামলা এবং অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু জানান এধরনের কোন ঘটনা ঘটেনি। ইতিপুর্বে তিনি এমন একটি বিষয় পত্রপত্রিকায় দেখেছিলেন এবং মৎস্য ঘেরসহ বসতবাড়ি ঠিকঠাক রয়েছে। মটর সাইকেলটি আগে থেকে ভাঙা ছিল বলে পত্রিকায় রিপোর্ট হয়েছিল। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব চক্রান্ত চলছে।

উল্লেখ্য উক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে ইতিপুর্বে জেলেখালী নাসিরাবাদ এতিমখানার অনুকুলে থাকা সরকারি খাল ও শাওন ফিস নামীয় এক হাজার বিঘা আয়তনের চিংড়ি ঘের দখল চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া মাদককান্ডের জেরে ছাত্রদল কর্মীর পক্ষ নিয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি প্রদানের মত নানান বিতর্কিত ঘটনারও অভিযোগ তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ