• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড়ের কাছে সাতক্ষীরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আজিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ