• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে: শিশুসহ একই পরিবারের ৬জন অচেতন

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জি,এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার বড় খামার গ্রামে ভাত ও তরকারির সঙ্গে চেতনানাশক স্প্রে মিশিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের দুগ্ধপোষ্য ২ শিশুসহ ৬ জন অচেতন হয়ে পড়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বড় খামার গ্রামের বাসিন্দা মেহের আলী (৬৫), তার স্ত্রী মোমেনা খাতুন (৫০) ও দুই পুত্র আব্দুর রউফ (৪০) এবং জিয়ারুল (২৬), জান্নাতুল (৪), মিনারা (২০ মাস) দুপুরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে ছয়জনই অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা জানতে পেওে দ্রুত তাদের স্থানীয় গ্রাম্য চিকিৎসক আব্দুল খালেকের পরামর্শে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রতিবেশী নোয়াব আলী বলেন, “দুপুরের খাওয়ার কিছু পরই সবাই অসুস্থ হয়ে পড়েন। আমরা গিয়ে দেখি সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়।”

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। কেউ কিছু নিয়ে গেছে কি না সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানিয়েছেন, “এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ