• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার ইরান যুদ্ধে চীন ও রাশিয়া নিরপেক্ষ ছিল: ট্রাম্প দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

সভায় সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। পুলিশ সুপার এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ