• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত: আহত চালক

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর সড়কে কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫)।

রোববার (৫ অক্টোবর) দুপুরে কলারোয়া সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এ সময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় এলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উল্টে যায়। এতে ট্রলির ওপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন।

এ ছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে অসীমের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ