• আজ- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাতক্ষীরার তালায় পূজামন্ডপে প্রতিমা ভাঙ্চুর: প্রশাসনের পরিদর্শন

রিপোর্টার: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটলতা পূজামন্ডপে প্রতিমার পোশাক নষ্ট ও ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পূজামন্ডপের উপদেষ্টা বলাই দাস জানান, সকালে স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মন্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছে। পরে সে বিষয়টি সবাইকে জানায়। পূজামন্ডপের সভাপতি বলয় দাস বলেন, বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কোনো প্রহরীও ছিল না। ধারণা করা হচ্ছে, প্রতিমার গায়ে স্বর্ণালংকার রয়েছে এমন গুজব শুনে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে আসল স্বর্ণালংকার নেই বুঝতে পেরে প্রতিমার ক্ষতিসাধন করে চলে যায়। তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কেবল দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক কাজ করেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি দুর্বৃত্তদের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকারও ঘটনাস্থল ঘুরে দেখেন এবং পূজামন্ডপের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ