• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী, ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৯

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রিটার্নিং অফিসারের কারযালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জতুল্লাহ,ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম,জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ,জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক,জাতীয় পার্টির আশরাফুজ্জামান,বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী,ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে তিনি ছাড়াও বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন,জামায়াতের হাফেজ রবিউল বাশার,জাতীয় পার্টির আলিপ হোসেন,ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্র্ত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান,জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ