• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ