• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। গত শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি, বাকি ৬টি আর দাখিল হয়নি।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে এবং বরিশাল থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।

এই তিন বিভাগে আসন সংখ্যাও একটি করে, তাই মনোনয়নপত্র যাচাইয়ে উতরে গেলে রাজশাহীর মীর শাহরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন এবং সিলেটের কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।

সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে (ক্যাটাগরি-৩) একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) যতজন মনোনয়নপত্র কিনেছিলেন, সবাই জমাও দিয়েছেন মোট ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ