• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশাটা অনেক আগে থেকেই রেখেছিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত বার্তাটা তিনিই দেবেন। বিশ্বকাপের আর ২০ দিন বাকি থাকলেও এই বিষয়ে জনসম্মুখে কিছুই জানাননি তিনি। ফলে প্রশ্নটা ক্রমেই বাড়ছিল।

এবার মেসির কোচ রবার্তো আয়ালা বিষয়টি খোলাসা করলেন। বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করলেন আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।’

বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। রসিকতা করে বলেছেন, ‘আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।’

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও জানা গেছে। তবে আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর এই শিরোপা ঘরে তোলে দলটি। সেই একই কাণ্ডারীর হাত ধরে আবারও বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবে আলবিসেলেস্তেরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ