• আজ- শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় তিন মরদেহ উদ্ধার সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কোন দুই দেশ কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল আরব আমিরাত

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। আরব দেশগুলোর মধ্যে এটাই প্রথম এমন কঠোর আইন।

সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত এক অধ্যাদেশ অনুসারে ১৫ বছরের নিচের কোনো শিশু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে পারবে না।

১৫ ও ১৬ বছর বয়সিদের জন্য কঠোর নজরদারির আওতায় অ্যাকাউন্ট চালানোর সুযোগ রাখা হয়েছে, যেখানে তাদের সুরক্ষায় বেশ কিছু নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলোর মধ্যে রয়েছে ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা, অপরিচিত কেউ যাতে যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থা রাখা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের জন্য বিশেষ টুল ব্যবহার এবং অভিভাবকদের সরাসরি তদারকির সুযোগ দেওয়া।

দেশে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করে (মেটা, টিকটক, এক্সসহ সবগুলো), তাদের এই নিয়ম মানতে হবে। ব্যবহারকারীর আসল বয়স যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল পরিচয়পত্রের মতো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে হবে। শুধু আমি ১৮+ লিখে বয়স ঘোষণা করা আর চলবে না।

১৫ বছরের নিচের সব অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। বয়স ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিশুদের তথ্য দিয়ে বিজ্ঞাপন চালানো বা তাদের আচরণগত প্রোফাইল তৈরি করাও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।

সরকার বলছে, শিশুদের অনুপযুক্ত কন্টেন্ট, অনিরাপদ যোগাযোগ, অতিরিক্ত আসক্তি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইউএই বলছে, এই বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ